ঢাকাThursday , 30 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাগর উত্তাল, সব ধরনের নৌ ও ফেরি চলাচল বন্ধ

Link Copied!

3-number-signal-ctg-portনিজস্ব প্রতিবেদক : সাগর উত্তাল থাকায় দেশের নৌ-পথে সব যাত্রীবাহী নৌযান ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সাগর উপকুলীয় এলাকায় ৭ ও চাঁদপুর এলাকায় ৩ নং সর্তক সংকেত থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই কোনো যাত্রীবাহী লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায়নি।
এছাড়া বরিশাল,পটুয়াখালীসহ দক্ষিণ বঙ্গেও কোনো লঞ্চ সদরঘাটে আসেনি। এদিকে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে চলাচলরত ফেরি বহরে থাকা ৬টি ডাম্প ফেরি চলাচলও বন্ধ রয়েছে।
সদরঘাট নৌ-বন্দর, মাওয়া-চরজানাজাত, কাওড়াকান্দি, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথসহ দেশের গুরুত্বপূর্ণ সব নৌ-পথে গতকাল বুধবার রাত ১২টার পর থেকে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’
অর্থাৎ ২ নং সর্তক সংকেত থাকলেও এ আদেশ বলবৎ থাকবে। এছাড়া বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের নৌ-রুটে চলাচলকারী ৭০টি লঞ্চের মধ্যে একটি লঞ্চও সদরঘাট নৌ-বন্দরে এসে পৌঁছায়নি।
দুর্যোগপূর্ণ আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত যাত্রীবাহী নৌ যান চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান। এছাড়া ২নং সর্তক সংকেত থাকলেও এ আদেশ বলবৎ থাকবে। তিনি বলেন, বিকেলে ঘুর্ণিঝড়ের আঘাতের পর সংকেতে পরিবর্তন আসতে পারে বলে তিনি জানান।
এছাড়া সারাদেশের নৌ-বন্দরে যাত্রীদের দুর্ভোগ না হয় সে কারণে আমাদের মনিটরিং টিম রয়েছে। তারা যাত্রীদের নিরাপদে চলাচল করার জন্য তারা কাজ করছেন। এ টিম আসন্ন ঈদ-উল-আযাহা পর্যন্ত নিষ্টা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জয়নাল আবেদিন জানান।
এদিকে বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের সহকারী পোর্ট অফিসার সাজ্জাদুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার রাত ১টার পর থেকে দুর্গোগপূর্ণ আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
অপরদিকে বিআইডব্লিউটিএর মাওয়া ঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে যাত্রী-বাহী ছোট লঞ্চ, ইঞ্জিনচালিত ট্রলার ও স্পিটবোর্ড চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দুপুরের পর থেকে নৌরুটের চলাচলরত ফেরি বহরে থাকা ৬টি ডাম্প ফেরি চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন উপকূলীয় জেলাসমূহের ফেরি চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুধুমাত্র জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নেয়া এবং জরুরী দুর্যোগ ব্যবস্থায় নিয়োজিত যানবাহন পরিবহনে সীমিত আকারে বিশেষ ব্যবস্থায় ফেরি ব্যবহার করা যাবে। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ তথ্য জানান।
বার্তায় আরও বলা হয়েছে, আগামী ১ আগস্ট পর্যন্ত উপকূলীয় জেলাসমূহের সব কর্মকর্তা-কর্মচারীর (সিভিল ও মেকানিক্যাল) ছুটি বাতিল করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে দুর্যোগ সম্পর্কিত যে কোনো সংবাদ আদান-প্রদানের জন্য সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এর কন্ট্রোল রুমের ফোন নম্বর ৮৮৭০৭১৯ এবং মোবাইল নম্বর- ০১৭৩০-৭৮২৮৩৩’তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।