ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধতা নিরসনে সাঈদ খোকনের কমিটি

Link Copied!

Sayedনিজস্ব প্রতিবেদক : জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে জলাবদ্ধতার কারণ ও তা দূরীকরণের উপায় নিয়ে একটি দিক-নির্দেশনামূলক প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে।
বুধবার দুপুরে নগর ভবন কনফারেন্স রুমে ইনস্টিটিউট অব আর্কিটেকচার বাংলাদেশ (আইএবি), ঢাকা ওয়াসা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করে দেন তিনি।
তিন সদস্যের কমিটির সদস্যরা হচ্ছে – ইনস্টিটিউট অব আর্কিটেকচারর বাংলাদেশের সভাপতি ড. আবু সায়ীদ, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী মো. আবুল কাশেম ও ডিএসসিসির প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমান।
এছাড়া ধানমণ্ডি ২৭ হতে নীলক্ষেত পর্যন্ত সড়কটিকে উন্নত দেশের সড়কে বিদ্যমান সুবিধার আলোকে একটি আইডিয়াল সড়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাইলট প্রকল্প হিসেবে একটি উন্মুক্ত প্রস্তাব আহ্বানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘সুশীল সমাজকে সম্পৃক্ত করে স্থপতি, প্রকৌশলী, পরিকল্পনাবিদ সকলে মিলে একত্রিতভাবে কাজ করলে আমাদের সকলের প্রিয় এ রাজধানীকে বাসোপযোগী সুন্দর নগরীতে পরিণত করা সম্ভব হবে। আপনারা আগামী বর্ষা মওসুমের আগেই নগরবাসী জলাবদ্ধতা বিষয়ে অগ্রগতি দেখতে পাবেন।
সভায় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান, আইএবির সাধারণ সম্পাদক কাজী এম আরিফ, স্থপতি এহসান খান, করপোরেশনের প্রধান প্রকৌশলী, ওয়াসার প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।