রাজশাহী প্রতিনিধি : রাজশাহী শাহমখদুম থানা কম্পাউন্ডে সমাজের হতদরিদ্র মানুষের জন্য স্থাপিত ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।
বুধবার দুপুর ২টায় মার্কিন রাষ্ট্রদূত নগরীর শাহ মখদুম থানায় অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারটি পরিদর্শনে আসেন।
এ সময় তিনি জানান, ভিকটিমদের প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে। ভিকটিম সাপোর্ট সেন্টারের উন্নয়নে যা যা প্রয়োজন তারা সেগুলো করতে সব সময় প্রস্তুত আছেন।
এ সময় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

