অর্থনৈতিক প্রতিবেদক : দুই দিন পতনের পর আগের দিন উত্থান ধারায় ফিরলেও বুধবার আবারও সূচকের পতন হয়েছে। এদিন সূচকের সঙ্গে লেনদেনের নিম্মমুখি প্রবণতা লক্ষ্য করা গেছে। দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৬৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ১৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৩০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ৯০ কোটি টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭২০ কোটি ১২ লাখ টাকার শেয়ার। বুধবার লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৪৫টি, কমেছে ১৩৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯২১ পয়েন্টে। সিএসই৫০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৭২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৭ পয়েন্ট কমে ১২ হাজার ১৩৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৫২ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৫১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৯টি, কমেছে ১৩২টি আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর।

