ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোয়ানের শ্রমিকদের সিএসআরের টাকা দেয়ার অনুরোধ

Link Copied!

Swanঅর্থনৈতিক প্রতিবেদক : মালিকানার বৈধ কাগজপত্র না থাকার কারণ দেখিয়ে শ্রমিকদের বেতন পরিশোধ করতে সোয়ান গার্মেন্টসকে নতুন করে ঋণ দিতে অপারগতা জানিয়েছে ইসলামী ব্যাংক। তবে তারা অপারগতা জানালেও ব্যাংকটির সিএসআর তহবিল থেকে সোয়ানকে টাকা দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে গঠিত কমিটির সদস্যরা।
মঙ্গলবার সোয়ান শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে সৃষ্ট জটিলতা কাটাতে গঠিত কমিটির বৈঠকে ব্যাংকটিকে এ অনুরোধ জানানো হয়। মতিঝিলে শ্রম ভবনে অনুষ্টিত এ বৈঠকে কমিটির প্রধান এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শফিকুর রহমানসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে সোয়ানকে অর্থ সাহায্য দিতে ইসলামী ব্যাংককে অনুরোধ জানানো হয়। একইসঙ্গে এ ব্যাপারে আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে শ্রমিকদের ১ মাসের এবং স্টাফদের ৩ মাসের বেতন পরিশোধ করতে সোয়ান গ্রুপকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা ঋণ দিতে ইসলামী ব্যাংককে অনুরোধ জানায় কমিটি। সে অনুযায়ী ব্যাংকটি আজ ঋণের ব্যাপারে সিদ্ধান্ত জানায়।
বৈঠকে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এমনিতেই সোয়ান গার্মেন্টস ব্যাংকটির কাছে ৪১ কোটি টাকা ঋণ নিয়েছে। আর ব্যাংকের কাছে তাদের যে পরিমাণ সম্পত্তি মর্টগেজ আজে তার দাম ৩১ কোটি টাকা। তবে কোম্পানির মালিক বৈধ কাগজ নিয়ে ইসলামী ব্যাংকের কাছে আবেদন জানায় তাহলে ইসলামী ব্যাংক ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
পরে কমিটি মূল মালিকের মৃত্যুর ফলে উত্তরাধিকার নিয়ে জটিলতা তৈরি হওয়ায় সোয়ান গ্রুপ ‘মালিক’ বৈধ কাগজ পত্র দিতে অক্ষম হলে কোম্পানির আপদকালীন সময় বিবেচনা করে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর) থেকে সাহায্য করার অনুরোধ জানায়। একইসাথে আগামী বৃহস্পতিবারের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত কমিটিকে অবহিত করতে বলা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক রুহুল আমিন সাংবাদিকদের বলেন, ‘সোয়ান গ্রুপ ইসলামী ব্যাংকের সঙ্গে ৩০ থেকে ৩৫ বছর ব্যবসা করেছে। তাই লোন দিতে না পারলেও সিএসআর থেকে সাহায্য দিতে বাধ্য।’
তিনি জানান, শ্রমিকদের বেতন নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, উত্তরার মোল্লারটেকে অবস্থিত সোয়ান গার্মেন্টস গত এপ্রিলে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইউন হনের আত্মহত্যার পর থেকে বন্ধ রয়েছে। উত্তরাধিকার জটিলতার কারণে কারখানাটি আর চালু করা যায়নি।
চীনা নাগরিক হনের দুই স্ত্রীর মধ্যে বিরোধের কারণে এ জটিলতা তৈরি হয়েছে। মালিকের মৃত্যুর পর টাকা পাওনা থাকায় ইসলামী ব্যাংক সোয়ান গার্মেন্টসের অ্যাকাউন্ট ব্লক করে দেয়। সোয়ান গ্রুপের সমস্ত সম্পত্তি ইসলামী ব্যাংকের কাছে মর্টগেজ থাকায় সম্পত্তিও বিক্রি করা যাচ্ছে না।
মর্টগেজ বিহীন ৪ বিঘা জমি রয়েছে গাজীপুরে কিন্তু উত্তরাধিকার নির্ধারিত না হওয়ায় তাও বিক্রি করা যায়নি। ফলে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের বিষয়টি সম্পূর্ণ অনিশ্চয়তা তৈরি হয়।
পরে শ্রমিকদের আন্দোলনের মুখে বেতন-বোনাস পরিশোধ করতে গত ৮ জুলাই সরকার ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেয়া হয়।
ঈদের আগে বকেয়া বেতন বোনাস পরিশোধ করতে ১২ জুলাই সোয়ানের শ্রমিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। বেতন না পেয়ে তারা সেখানে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন, এমনকি তারা সেখানেই ঈদ করেন।
বেতন পরিশোধে ব্যবস্থা নিতে গত বৃহস্পতিবার দিলকুশায় ইসলামী ব্যাংকের কার্যালয়ো ঘেরাও করেন এসব শ্রমিক।