ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিল্প প্লট বরাদ্দে সরকারের নির্দেশনা চায় ডিসিরা

Link Copied!

dcনিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলায় বিদ্যমান খালি শিল্প প্লট বরাদ্দের বিষয়ে সরকারের নির্দেশনা চেয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)। এ বিষয়ে তারা মন্ত্রীর কাছে বেশকিছু সুপারিশও করেছেন।
তিন দিনব্যাপী চলমান ‘জেলা প্রশাসক সম্মেলন ২০১৫’র দ্বিতীয় দিনে বুধবার তৃতীয় অধিবেশনে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে তারা এ বিষয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর দৃষ্টি আকর্ষণ করেন।
বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের জানান, বৈঠকে জেলা প্রশাসকরা খালি শিল্প প্লট বরাদ্দের বিষয়ে নির্দেশনা চেয়েছেন। এ বিষয়ে তারা বিভিন্ন সুপারিশও করেছেন। মৌলভীবাজারে একটি মৎস প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলার কথা বলেছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। তারা জেলাভিত্তিক শিল্প কারখানার ধরন সম্পর্কেও জানতে চেয়েছেন।
আমু বলেন, ‘আমরা তাদের (জেলা প্রশাসকদের) জানিয়েছি- খালি শিল্প প্লটের বিষয়টি সরকারের নজরে রয়েছে। এগুলো উদ্যোক্তাদের মাঝে বিতরণের উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে যথাযথ ভূমিকা রাখতে ও উপযুক্ত মনিটরিং চালু রাখতে ডিসিদের বলেছি।’
এছাড়া জেলা প্রশাসকরা যেন যার যার অবস্থান থেকে এ বিষয়ে কাজ করেন সেই নির্দেশও দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।