ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএনসিসির ১৬শ কোটি টাকার বাজেট

Link Copied!

DNCCনিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০১৫-১৬ অর্থবছরের এক হাজার ৬শত ১ কোটি ৯৫ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০১৪-১৫ অর্থ বছরের সংশোধিত ৮শ ৩ কোটি ১৯ লাখ টাকার বাজেটও অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার দুপুরে করপোরেশনের উত্তরা কমিউনিটি সেন্টারে সংস্থার প্রথম নির্বাচিত মেয়র অনিসুল হক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন। গত অর্থবছরের বাজেট ছিল ২ হাজার ৪১ কোটি ৮৭ লাখ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক, সচিব আবু সাঈদ শেখ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মমতাজ উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ আহসান, এবং ডিএনসিসির বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলররা।