ঢাকাTuesday , 28 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়াকে মার্সমুক্ত ঘোষণা

Link Copied!

marchআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়াকে মার্স (মিডেল ইস্ট রেসপিরেটরি ভাইরাস) ভাইরাস মুক্ত ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ওয়াং কিও-অ্যান ।
অ্যান জানান, গত ২৩ দিনে দেশে আর কোনো নতুন আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। তাই লোকজন এখন নির্ভয়ে চলতে পারে। মার্স ভাইরাস নির্মূলে সরকারের উদাসীনতার যে অভিযোগ আনা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থণা করেন অ্যান।
এদিকে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখনও দক্ষিণ কোরিয়াবে মার্স ভাইরাস মুক্ত ঘোষণা করেনি।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ডব্লিউএইচওর এক মুখপাত্র জানিয়েছেন,  ২৮ দিন নতুন কোনো সংক্রমণের ঘটনা না ঘটলেই কেবল কোনো এলাকা বা দেশকে মার্সমুক্ত ঘোষণা করা হয়। দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ মার্স ভাইরাসের সংক্রমণের ঘটনা ধরা পড়েছে ৪ জুলাই অর্থাৎ  এ ঘটনার পর ২৩ দিন পার হয়েছে।
দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তা কৌন দুক চিঅল জানান, পূর্ব সতর্কতা হিসেবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত বিমানবন্দরগুলিতে নজরদারি চলবে।
তিনি বলেন, এখনও মধ্যপ্রাচ্য থেকে অনেকে আসছে। তাই নতুন কোন রোগী আসার সম্ভাবনা থাকছেই।
গত ২৬ মে দক্ষিণ কোরিয়ায় প্রথম মার্স ভাইরাস ধরা পড়ে। এরপর দেশটিতে ১৮৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়। এর মধ্যে ৩৬ জন মারা যায়।