আন্তর্জাতিক ডেস্ক : চাদের রাজধানী এনজামেনার লেক চাদের বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের বেশ কিছু বিচ্ছিন্ন হামলায় ১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সন্দেহভাজন বোকো হারামের ১৩ যোদ্ধা এবং তিন বেসামরিক ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সোমবার বিদ্রোহীরা লেক চাদের বিভিন্ন এলাকায় বোকো হারামের যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালায়। তাদের অভিযানে বোকো হারামের সন্দেহভাজন ১৩ যোদ্ধা নিহত হয়। এছাড়া ওই হামলায় আরো তিন বেসামরিকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে।
এছাড়া বিদ্রোহীরা লেকের কাছাকাছি কাটিকিনি গ্রাম থেকে ৩০ জনকে অপহরণ করেছে বলেও সন্দেহ করা হচ্ছে। বোকো হারাম ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা ওই এলাকাগুলোতে প্রায়ই হামলা চালিয়ে থাকে। আর এতে নিহত হচ্ছে বিভিন্ন অঞ্চলের হাজার হাজার সাধারন মানুষ। তাদের অত্যাচার থেকে রেহাই পেতে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী কিছু সংগঠন গড়ে উঠেছে। আর সোমবারের অভিযান বিদ্রোহেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে।

