ঢাকাTuesday , 28 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কের সর্ববৃহৎ গ্যাস-পাইপলাইন বিধ্বস্ত

Link Copied!

gas-pipelineআন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক গ্যাসের জন্যে ইরানের ওপর নির্ভরশীল এবং সে নির্ভরশীলতার গোড়া কুঠারাঘাত করেছে অজ্ঞাত আক্রমণকারীরা। ইরান থেকে বছরে ১০ বিলিয়ন ঘনমিটার গ্যাস বহন করে নিয়ে আসা একটি পাইপলাইনের খণ্ডাংশ বোমার আঘাতে উড়ে গেছে।
এবং তাতে অবধারিভাবে বন্ধ হয়ে গেছে ‍তুরস্কের বিস্তীর্ণ অঞ্চলের গ্যাস সরবরাহ। এ ঘটনার কথা জানিয়েছে তুরস্কের বিদ্যুৎমন্ত্রী তানার জিলদিজ এবং রাষ্ট্রীয় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বোতাস।
ধারণা করা হচ্ছে ইরাকী বামপন্থী কুর্দিবাহিনী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সদস্যরা ঘটিয়েছে এ কাণ্ড। কেননা নব্বই দশকের শুরু থেকেই তারা বিভিন্ন সময়ে তুরস্কের সীমান্তে গ্যাসের পাইপলাইনে হামলা চালিয়েছে।
তুরস্ক সম্প্রতি সিরিয়ায় আইএস এবং ইরাকের উত্তরাংশে কুর্দিদের ওপর হামলা চালাতে শুরু করার তৃতীয় দিন তুরস্ক-সীমান্তের ১৫ কিলোমিটার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
তুরস্ক ইরানের কাছ থেকে বছরে ৪০ বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করে থাকে। তুরস্কের এ বিপুল আমদানির কারণে বিশ্বে রাশিয়ার পরই ইরান দ্বিতীয় বৃহত্তম গ্যাস রপ্তানীকারক দেশ হিসেবে স্বীকৃত।
তানার জিলদিজ জানান পাইপলাইন বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ঐ স্থানে আগুন ছড়িয়ে পড়ে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।