ঢাকাTuesday , 28 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহহীন-ভূমিহীনদের বিনামূল্যে ঘর দেবে সরকার

Link Copied!

PM1নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি চাই বাংলাদেশের প্রতটি মানুষ মাথা গোজার ঠাঁই পাবে। নদী ভাঙনসহ নানা কারণেই মানুষ প্রতিনিয়ত গৃহহীন হয়ে পড়ছে। জেলা প্রশাসকদের কাছে এর হিসাব থাকতে হবে। মানুষ গৃহহীন ভূমিহীন থাকলে সরকার বিনাপয়সায় তাদের ঘর করে দেবে।’
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে জেলা প্রশাসকদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান।
সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। এক্ষত্রে বাজেট চারগুণ বাড়ানো হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘সরকার সামাজিক নিরাপত্তা খাতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে মনে রাখতে হবে একই ব্যক্তি যেন সব সুবিধা ভোগ না করে। যারা পাওয়ার যোগ্য তারাই যেন পায়। এ ব্যাপারে জেলা প্রশাসকদের কঠোর মনিটরিং করতে হবে।’
প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, ‘আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ সাধন। এটা মাথায় রেখেই কাজ করতে হবে এবং সরকারের সব কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা যে উন্নয়ন করছি তাতে ধনী-দরিদ্রের ব্যবধান হ্রাস পাচ্ছে। সরকার গ্রামীণ অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা এজন্য বহু কর্মসূচি হাতে নিয়েছি। চলতি বাজেটেও এই খাতে বিনিয়োগ বাড়ানো হয়েছে।’