অর্থনৈতিক প্রতিবেদক : আগের দিনের ধারাবাহিকতায় সোমবার দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কমেছে। লেনদেনের সঙ্গে সূচকেরও পতন হয়েছে। তবে টানা কয়েকদিন সূচকের উত্থানের পর দুয়েকদিন তা কমাকে স্বাভাবিক পতন বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৪৭৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ১৮২ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১০৬ কোটি টাকা কম। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৫৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। সোমবার লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ১২৯টি, কমেছে ১৪৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯০৬ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৭১ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ২৯ পয়েন্ট কমে ১২ হাজার ৯৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৬২৬ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৩টি, কমেছে ১৩১টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।

