ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী সপ্তাহেই মন্ত্রিসভায় উঠতে পারে বেতন কমিশনের প্রস্তাব

Link Copied!

Muhit-2-অর্থনৈতিক প্রতিবেদক : সিলেকশন গ্রেড ও টাইম স্কেল জটিলতায় আটকে থাকা সরকারি চাকুরেদের নতুন বেতন কাঠামো (পে-স্কেল) অনুমোদনের জন্য আগামী সপ্তাহেই মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে সভাপতিত্ব করবেন।
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এরআগে তিনি বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন।
গত বছরের ২১ ডিসেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো সুপারিশ করে বেতন ও চাকরি কমিশন। এতে সর্বোচ্চ ৮০ হাজার ও সর্বনিম্ন ৮ হাজার ২শ টাকা বেতন ধরা হয়।
চলতি বছরের জুলাই থেকেই নতুন এ বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাবেন বলে সে সময় জানানো হলেও মূলত সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের জটিলতায় মন্ত্রিসভার বৈঠকে কমিশনের প্রস্তাব উপস্থাপন করা হচ্ছিল না। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের নিয়েও কিছুটা জটিলতা রয়েছে।
ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আজ স্কুলের জন্য ভাড়া করা বাসার প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। মন্ত্রী তাদের বলেছেন, বাংলাদেশ এখন উন্নত হয়েছে। অর্থনৈতিকভাবেও আমরা শক্তিশালী হয়েছি। এখন দেশে শতাধিক ইংলিশ মিডিয়াম স্কুল আছে।