ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি শুরু

Link Copied!

HILIব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : তিন দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-আগরতলা সড়কের জাজী নদীর বেইলি সেতু সংস্কার কাজের জন্য তিন দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি।
সোমবার সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। তবে বন্দর দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, ব্রাহ্মণবাড়িয়া-আগরতলা সড়কে স্থলবন্দর সংলগ্ন জাজি নদীর ওপরের বেইলি ব্রিজটির সংস্কারের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। রোববার বিকেলে ব্রিজের সংস্কার কাজ শেষে সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।