আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের অনুরোধে মঙ্গলবার এক জরুরি বৈঠকের ডাক দিয়ে ন্যাটো জোট। গত সপ্তাহে তুরস্কে আত্মঘাতী হামলা এবং ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা চালানোর পর আগামীকাল (মঙ্গলবার) ন্যাটো বৈঠকের অনুরোধ জানিয়েছিল আঙ্কারা সরকার।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার বেলজিয়ামে রাজধানী ব্রাসেলসে বৈঠক করছেন ন্যাটোর রাষ্ট্রদূতরা।
এ সম্পর্কে ন্যাটো মহাসচিব জেনস ষ্টোলটেন বার্গ রোববার বলেছেন,‘বৈঠকটি তুরস্কের অনুরোধে ডাকা হয়েছে এবং ন্যাটো চুক্তির ধারা অনুযায়ী, কোন সদস্য রাষ্ট্র তার ভৌগলিক সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে এমন অনুরোধ করতে পারেন। তুরস্কের ওপর গত কিছুদিন ধরে এমন হামলা হচ্ছে, ফলে আমরা সে অনুরোধ রক্ষা করেছি।’
তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চীয় সীমান্তের সুরুক শহরে চলতি মাসের ২০ তারিখে সন্ত্রাসী হামলায় অন্তত ৩২ ব্যক্তি নিহত হয়। এ হামলার জন্য ইসলামি গোষ্ঠী আইএসআইএ‘কে অভিযুক্ত করেছে তুর্কি সরকার। এছাড়া তুর্কি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক কয়েকটি হামলার জন্য কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে আঙ্কারা।
এই পরিস্থিতিতে শুক্রবার প্রথমবারের মত সিরিয়ায় ইসলামিক স্টেট এবং ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ওপর বিমান হামলা চালায় তুরস্ক। রোববার রাতেও তারা ইরাকের ইরবিল ও দোহুকের কুর্দি শিবিরগুলোতে বিমান হামলা হামলা চালিয়েছে।

