ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে বিয়েবাড়িতে হামলা, নিহত ২০

Link Copied!

Afghanistanআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। তবে হামলায় অক্ষত রয়েছেন বর-কনে দুজনেই।
রোববার রাতে বাঘলান প্রদেশের আন্দারাব জেলায় দু পরিবারের বিরোধকে কেন্দ্র করে ওই বন্দুক হামলার ঘটনাটি ঘটে বলে আল জাজিরা জানিয়েছে। দীর্ঘ দিন চলা বিরোধের শোধ নিতে বিয়ের দিন রাতে পুরুষ অতিথিদের ওপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী পরিবারটি। তবে এই রক্তক্ষয়ী হামলা থেকে ভাগ্য গুণে রক্ষা পেয়েছেন বর ও কনে।
বাগলান প্রদেশের গভর্নর জাওইদ বাশারাত সংবাদ সংস্থা এপি’কে জানিয়েছেন, নিহত অতিথিদের বয়সক ১৪ থেকে ৬০য়ের মধ্যে।
ওই হামলার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। দু পক্ষে মধ্যে সোমবার সকালেও বন্দুকযুদ্ধ চলছিল বলে আল জাজিরা প্রতিনিধি জানিয়েছেন। আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে প্রায়ই এ ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটে থাকে।