ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপান সরকারের সহযোগিতা চাইলেন সেতুমন্ত্রী

Link Copied!

japanনিজস্ব প্রতিবেদক : যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ এবং ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক নির্মাণে জাপান সরকারের সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জাপান সফররত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ সোমবার সকালে টোকিওতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সঙ্গে আলোচনাকালে এ অনুরোধ জানান।
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লিগের ভাইস-প্রেসিডেন্ট, সাবেক ভূমি, পরিবহন, অবকাঠামো ও পর্যটনমন্ত্রী টাকেশি ম্যাডা’র নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে সংস্থার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রী এসময় মেট্রোরেলসহ ২য় কাঁচপুর, ২য় মেঘনা ও ২য় গোমতী সেতু নির্মাণে আর্থিক সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে জাপানের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বাংলাদেশ দূতাবাসের ইকোমিক মিনিস্টার ড. জীবন রঞ্জন মজুমদারসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া ফ্রেন্ডশিপ লিগের প্রতিনিধিদলে আরও ছিলেন জাপান পার্লামেন্ট ডায়েট এর আইচিরো টসুকাডা।