নিজস্ব প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরের ১ লাখ ৭৬ হাজার ৩শ’ ৭০ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে ১৬ জন ঊর্ধ্বতন কর কর্মকর্তাকে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ রদবদলের মধ্যে ২ জনকে অতিরিক্ত কমিশনার থেকে কমিশনার পদে পদোন্নতি, ৬ জন কমিশনারকে সদস্য পদে পদোন্নতি এবং ৮জন কর কমিশনারকে বিভিন্ন জায়গায় রদবদল করা হয়েছে।
কর প্রশাসন-১ এর ২য় সচিব মোছা. সেলিনা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব পদোন্নতি ও বদলি আদেশ প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে। গতকাল রোববার এ প্রজ্ঞাপন জারি করা হয় বলে এনবিআর সূত্র এ সব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বিশাল আকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হিসেবে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এরই অংশ হিসেবে ১৪জন উর্দ্ধতন কর কর্মকর্তার পদোন্নতি ও রদবদল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে ঢাকা কর অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছান ও কর অঞ্চল-২ এর অতিরিক্ত কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরীকে কর কমিশনার পদে পদোন্নতি দেয়া হয়েছে।
একইভাবে পদায়ন করা হয়েছে খুলনা কর অঞ্চলের কর কমিশনার রাধেশ্যাম রায়কে, বিসিএস কর একাডেমীর মহাপরিচালক রঞ্জণ কুমার ভৌমিককে ও বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মো. আব্দুল বাতেনকে ঢাকা কর আপিলাত ট্রাইবুনালের সদস্য হিসেবে।
আবার ঢাকা কর আপিলাত ট্রাইবুনালের সদস্য থেকে সাজ্জাদ হোসেন ভূইয়াকে কর কমিশনার হিসেবে কর আপিল অঞ্চল-৩ এ, মো. হারুন অর রশিদকে ময়মনসিংহ কর অঞ্চলে এবং খন্দকার মো. ফেরদৌস আলমকে বিসিএস কর একাডেমীর মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার সুনীল কুমার সাহাকে খুলনা কর অঞ্চলে, চট্টগ্রাম কর অঞ্চল-১ কর কমিশনার মো. দবির উদ্দিনকে রাজশাহী কর অঞ্চলে, চট্টগ্রাম কর অঞ্চল-২ কর কমিশনার অপূর্ব কান্তি দাসকে চট্টগ্রাম কর অঞ্চল-১ এ, চট্টগ্রাম কর অঞ্চল-৪ করকমিশনার প্রদ্যুত কুমার সরকারকে চট্টগ্রাম কর অঞ্চল-১ এ , ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার বেগম হুমাইরা সাইদাকে ঢাকা কর অঞ্চল-৪-এ, কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার মো. মোতাহার হোসেনকে চট্টগ্রাম কর অঞ্চল-৪-এ, ঢাকা কর অঞ্চল-১ অতি: কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছানকে বরিশাল কর অঞ্চলে এবং ঢাকা কর অঞ্চল-২ অতি: কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরীকে কুমিল্লা কর অঞ্চল কর কমিশনার হিসেবে।

