ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন অনুমোদন

Link Copied!

shipনিজস্ব প্রতিবেদক : অনুমতি ছাড়া ভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাত করার উদ্দেশে বিদেশ থেকে জাহাজ আমদানি করলে সর্বনিম্ন ১০, সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা অথবা এক বছরের কারাদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন-২০১৫ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন,‘ বাংলাদেশে জাহাজ ভাঙ্গা ও পুন:প্রক্রিয়াজাতকরণ শিল্পটি ইতোমধ্যে একটি বিকাশমান শিল্প হিসেবে পরিচিতি লাভ করেছে। ২০১১ সালে এটিকে শিল্প হিসেবে ঘোষণা করেছিল সরকার। বর্তমানে আইন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কাজেই শিল্প মন্ত্রণালয় মন্ত্রিসভায় এই আইনটি নিয়ে এসেছে। মন্ত্রিসভা নীতিগতভাবে আইনটি অনুমোদন দিয়েছে। ’
আইনে শ্রমিক কর্মচারীদের স্বার্থ, পরিবেশ ইত্যাদি রক্ষার কথা বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এই আইনের আওতায় একটি বোর্ড থাকবে। এই বোর্ডের একজন মহাপরিচালক থাকবেন। বোর্ডের অনুমতি ছাড়া জাহাজ আমদানি ও পুনঃপ্রক্রিয়াজাত করা যাবে না। এটা লঙ্ঘন করলে উভয় দন্ডিত হবেন।
এই বোর্ডের অনুমতি ছাড়া কেউ শিপইয়ার্ডও নির্মাণ করতে পারবে না। করলে ৫ থেকে ১০- লাখ টাকা জরিমানা হবে অথবা ৬ মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
এই আইনে ২৯টি ধারা ৭টি অধ্যায় রয়েছে।
এদিকে মন্ত্রিসভা পেট্রোলিয়াম আইনের খসড়া নীতিগত অনুমোদন করেছে। এই আইনের অধীনে পেট্রোলিয়াম আমদানি মজুদ ও বিতরণ করতে হবে। আইন ভঙ্গ করলে ৩ থেকে ৬ মাস কারাদণ্ড অথবা ৫ থেকে ১০ হাজার টাকা জরিমানার করা হবে। দ্বিতীয়বার ভঙ্গ করলে শাস্তি দ্বিগুণ হবে।