ঢাকাSunday , 26 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর সংশোধনে পুঁজিবাজার

Link Copied!

DSE-CSEঅর্থনৈতিক প্রতিবেদক : বেশকিছু দিন ঊর্ধ্বমুখী থাকার পর রোববার দেশের দুই পুঁজিবাজারে দর সংশোধনের ঘটনা ঘটেছে। এদিন বাজারে সূচক ও লেনদেন কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। তবে এ দর পতন নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষণ করলে দেখা গেছে, প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে ৪৭৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৫৪ কোটি ৮৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৯ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮১৩ কোটি ৯৪ লাখ টাকা। রোববার লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ১১৮টি, কমেছে ১৫৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর ।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯২৬ পয়েন্টে। সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৭২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৪২ পয়েন্ট কমে ১২ হাজার ১০২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৫৫ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯২টি, কমেছে ১২০টি আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর।