অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির (জানুয়ারি-জুন ২০১৫) সমাপ্ত অর্ধবার্ষিকীতে করপরবর্তী মুনাফা হয়েছে ২১৬ কোটি ৯৯ লাখ টাকা এবং কনসোলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১০১ কোটি ১৯ লাখ এবং ইপিএস ৯৮ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে।
গত তিন মাসে (এপ্রিল-জুন ২০১৫) কোম্পানির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৮ কোটি ৭৮ লাখ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ২৭ কোটি ৬৬ লাখ টাকা এবং শেয়ার প্রতি লোকসান ছিল ২৭ পয়সা।

