ঢাকাSaturday , 25 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানসিক রোগে আক্রান্ত ৫ কোটি ভারতীয়

Link Copied!

naddaআন্তর্জাতিক ডেস্ক : ভারতে পাঁচ কোটির মত মানুষ হতাশা ও উদ্বেগসহ নানারকম মানসিক রোগে ভুগছে। মানসিক সমস্যার কারণে গতবছর দেশটিতে আত্মহত্যা করেছেন সাত হাজারের বেশি মানুষ। শুক্রবার লোকসভা অধিবেশনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জিপে নাড্ডা।
২০০৫ সালে ন্যাশনাল কমিশন অন মাইক্রো ইকোনমিকস এন্ড হেল্থ কর্তৃক প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে মন্ত্রী জানান, দেশের এক থেকে দুই কোটি (মোটা জনসংখ্যার ১-২ ভাগ) মানুষ সিজোফ্রেনিয়ার মত জটিল রোগে ভুগছেন। এছাড়া হতাশা ও উদ্বেগজনিত সাধারণ মানসিক সমস্যায় আক্রান্ত আরো প্রায় ৫ কোটির (জনসংখ্যার ৫ ভাগ) মত ভারতীয়। সবমিলিয়ে মানসিক সমস্যায় আক্রান্ত রয়েছে দেশটির সাড়ে ৬ ভাগ মানুষ।
মানসিক অসুস্থতার কারণে দেশটিতে আত্মহত্যার প্রবণতাও বেড়েছে। গতবছর ৭ হাজার ১০৪ জন ভারতীয় আত্মহত্যা করে। ২০১৩ ও ২০১২ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ৮হাজার ৬ জন এবং ৭ হাজার ৭শ ৬৯ জন।