ঢাকাSaturday , 25 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে বন্যায় ২৯ জনের মৃত্যু

Link Copied!

floodsআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখুয়া প্রদেশের চিত্রাল জেলায় শুক্র ও শনিবার দু’দিনের বৃষ্টিপাত ও বন্যার কারণে ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নারী ও শিশুসহ নিখোঁজ রয়েছে আরো বহু মানুষ।  দেশের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডন পত্রিকা।
পিডিএমএর তথ্যমতে, মূষলধারে বৃষ্টি ও বন্যার কারনে সাহত এলাকায় ১০ জন এবং উথলে আট জনের মৃত্যু হয়েছে। এছাড়া ব্রোজ, গোহকির এবং লোন এলাকাগুলোর প্রত্যেকটিতে ২ জন করে মারা গেছেন। অপরদিকে রেশুন, আয়ুন, হিনজেল, গ্রিণ লাশট এবং ওয়ারিঞ্জ এলাকাগুলোতে এক জন করে মারা গেছেন। এছাড়া দু’দিন ধরে চলা বৃষ্টিপাত ও বন্যায় ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, চিত্রাল জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাটি হচ্ছে মুলখো ইউনিয়ন পরিষদ। ওই এলাকায়  নারী ও শিশুসহ এখনও বহুমানুষ নিখোঁজ রয়েছেন।