ঢাকাSaturday , 25 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝুঁকি নিয়ে ছুটছে মানুষ

Link Copied!

lounchচাঁদপুর প্রতিনিধি : স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। তবে চাঁদপুরের লঞ্চঘাটগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড়ে অনেকটা ঝুঁকি নিয়েই ফিরতে দেখা গেছে তাদের।
ঈদের পর দিন থেকে ট্রেনগুলোতে যাত্রীদের তেমন ভিড় না থাকলেও বুধবার থেকে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। শুক্রবার ভিড় আরও বেড়ে যায়।
লঞ্চ না পেয়ে অনেকে বাড়ি ফিরে গেছেন। এ সময় যাত্রীরা অভিযোগ করেন, লঞ্চে দ্বিগুণ ভাড়া আদায়, সময়সূচির বিপর্যয়, যাত্রী হয়রানি, চাঁদপুর রুটের লঞ্চ রেখে অন্য স্থানের লঞ্চ চলাচল এবং যাত্রী নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে। তারপরও ঈদে বাড়ি ফেরা মানুষগুলো বৃষ্টিতে শত কষ্ট ও দুর্ভোগ শিকার করে কর্মস্থলে ফেরার চেষ্টায় চাঁদপুর লঞ্চঘাটে অপেক্ষার প্রহর গুণছেন।
চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, কর্মস্থলে ফেরা মানুষের ভিড় গত বছরের তুলনায় এবার দ্বিগুণ হওয়ায় লঞ্চগুলো নির্দিষ্ট সময়ের এক থেকে দুই ঘণ্টা আগে ছেড়ে দেয়া হয়েছে। যাত্রীরা নিরাপদে ঢাকায় যেতে পারেন সেজন্য শুক্রবার ও শনিবার বেশ কয়েকটি স্পেশাল লঞ্চ দেয়া হয়েছে। যাত্রীদের চাহিদা মতো সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে।
তবে যাত্রীদের অভিযোগ, নিয়ম নীতির তোয়াক্কা না করে লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী তুলছে। আগের তুলনায় বেশি ভাড়া আদায় করছে। পথে পথে এসব ভোগান্তির পরও কর্মস্থলে ফিরছেন তারা।
এদিকে, ঈদের আগে থেকেই টানা বর্ষণের ফলে গ্রামের বাড়িতে ছুটে আসা মানুষের ঈদ আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়। নিরানন্দ ঈদ কাটিয়ে পুনরায় কর্মস্থলে ফিরছেন তারা।