ঢাকাSaturday , 25 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

Link Copied!

power-2ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ২নং ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়াও বিদ্যুৎকেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। এই দুটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে প্রায় ২৮৯ মেগাওয়াট বিদ্যুৎ।
শনিবার দুপুর ১২টার দিকে কারখানার চালুকৃত ২নং ইউনিটটি বন্ধ হয়ে যায়।
কবারখানার কারিগরী বিভাগ জানায়, দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ এর এয়ার প্রি হিটারের মোটরটিতে ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে এটি বন্ধ হয়ে যায়। কারখানা কর্তৃপক্ষ মোটরটি মেরামতের জন্য কাজ শুরু করেছে।
তবে কবে নাগাদ এটি পুনরায় উৎপাদনে ফিরে আসবে তা এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছে না।
এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট যান্ত্রিক ত্রুটির জন্য দীর্ঘদির যাবত বন্ধ রয়েছে। এ দুটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে প্রায় ২৮৯ মেগাওয়াট। তবে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেছেন।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদুর রহমান জানান, ২নং ইউনিটের মোটরটির ত্রুটি চিহ্নিত করে মেরামত শুরু করা হয়েছে। তবে তা কবে নাগাদ উৎপাদনে ফিরে আসবে তা বলা যাচ্ছে না। কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টও উৎপাদনে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে।