ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি চলতে পারে আরো ৩ দিন

Link Copied!

rainনিজস্ব প্রতিবেদক : মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আগামী তিনদিন চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেছেন, ‘বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ থেকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যা চলবে আগামী তিনদিন পর্যন্ত। আর বর্ষার নিয়মিত বৃষ্টিতো হবেই।’
অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কাও করছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে এরমধ্যেই রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমেছে। তবে ঈদের পর ঢাকা এখনো তার প্রকৃত কর্মচাঞ্চল্য না ফিরে পাওয়ায় এবং শুক্রবার সরকারি ছুটি থাকায় রাস্তায় তেমন একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে না মানুষকে।
ঈদ শেষে ঢাকাবাসীর সবাই-ই প্রায় ফিরে আসায়, আসছে রোববার থেকে ঢাকা ফের আগের চেহারা ফিরে পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে তাতে রোববার বৃষ্টি, জলাবদ্ধতা আর যানজটে নাকাল হতে হতে পারে ঢাকাবাসীকে।
শ্রাবণের প্রথম দফার বৃষ্টিতে অনেকের ঈদানন্দ ঘরে চাপা পড়ে যাওয়ার পর দ্বিতীয় দফাও খানিকটা তির্যক হয়েই এসেছে বাংলাদেশের জন্য। বৃষ্টির জন্য এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও বৃষ্টির কারণে এখন এই ম্যাচ ড্রয়ের পথে যাচ্ছে।