অর্থনৈতিক প্রতিবেদক : গ্রামীণফোনের ‘দেয়ার খুশি’ ক্যাম্পেইনে যোগ দিয়ে একশোটি হ্যান্ডসেট হস্তান্তর করেছে মাইক্রোসফট।
সম্প্রতি গ্রামীণফোন অফিসে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার ইফতেখার আহমেদ গ্রামীণফোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. শওকত আলী মিয়ার হাতে হ্যান্ডসেটগুলো তুলে দেন।
বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন তার গ্রাহক ও অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যবহৃত হ্যান্ডসেট ।সংগ্রহ করছে। এই হ্যান্ডসেটগুলো ব্র্যাকের সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে এক বছরের ইন্টারনেট সুবিধাসহ বিতরণ করা হবে।
গ্রামীণফোন এ ক্যাম্পইন শুরু করতে ৫শ হ্যান্ডসেট দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

