ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

Link Copied!

bondorব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার-আখাউড়া স্থলবন্দর সড়কের একটি মেরামতের জন্য শনিবার বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী  রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আমীর হোসেন বন্দরে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থলবন্দরের ব্যবসায়ী সূত্র জানায়, স্থলবন্দর সড়কের একটি বেইলি ব্রিজ মেরামতের জন্য রোববার ভোর ৬টা পর্যন্ত সড়কের উপর দিয়ে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টচার্য স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়।
রোববার ভোর ৬টা থেকে বন্দরে আবারো যথারীতি কার্যক্রম শুরু হবে।
তবে শনিবার বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার থাকবে স্বাভাবিক।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় সকালের দিকে মাছ রফতানি করা হবে।