আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সরকারী গণামাধ্যম জানিয়েছে, পার্শ্ববর্তী দেশ সিরিয়ার ‘ইসলামিক স্টেট’ অধ্যুষিত অঞ্চলে বোমা বর্ষণ করেছে দেশটি।
আগের দিন সীমান্তে আইএস-সেনাদের সঙ্গে সংঘটিত হয়েছিল ঘোর বন্দুকযুদ্ধ। এবং তাতে নিহত হয়েছিলেন এক তুর্কি সৈনিক, আরও দু’জন হয়েছিলেন গুরুতর আহত।
সিরীয় সীমান্তবর্তী এক সেনাঘাঁটি থেকে মার্কিন সামরিক বাহিনীকেও বিমানহামলা পরিচালনায় সহায়তা করেছে তুরস্ক। মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র এর সত্যতা নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্র ও তুরস্কের এমন মিলিত অবস্থান সিরিয়ার আসাদবিরোধী অবস্থানের প্রেক্ষিতে পৃথক গুরুত্ব বহন করে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এদিকে ভিন দেশের মাটিতে আইএসকে লক্ষ্য করে বোমাহামলা পরিচালনার পাশাপাশি শুক্রবার সকালে রাজধানী ইস্তাম্বুলব্যাপী ব্যাপক পুলিশী অভিযান চালিয়েছে তুরস্ক।
রাজধানীর প্রায় ১৪০টি অবস্থানে পুলিশ চালিয়েছে সাঁড়াশি অভিযান। প্রায় ৫০০০ পুলিশ এতে অংশ নিয়েছে।
আইএস-এর পাশাপাশি তুরস্কে অবস্থানকারী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সদস্যদেরও গ্রেপ্তার করা হচ্ছে বলে জানা গেছে।

