ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়ায় নৌকা ডুবে ৪০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Link Copied!

manআন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূলে ৪০ জন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী নৌকা ডুবে মারা গেছে । ইতালিতে পৌঁছার পর বেঁচে যাওয়া কয়েকজন জাতিসংঘের শরণার্থি বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইউএনএইচসিআরের দক্ষিণ ইউরোপের মুখপাত্র ক্যারলোটা সামি জানান, ‘ তারা বলছে ৩৫ থেকে ৪০ জন লোক বুধবার মারা গেছে।’ নিহতরা সবাই সেনেগাল, মালি ও বেনিনের নাগরিক।
দাতব্য সংস্থা সেইভ দ্য চিলড্রেন বেঁচে যাওয়া কয়েকজন অভিবাসনপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে। তারা জানিয়েছে নিহতদের মধ্যে ১৫ থেকে ১৬ বছরের সাত শিশু রয়েছে।
ক্যারলোটা সামি টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রাবারের নৌকাটি ত্রিপোলি থেকে যাত্রার অল্প সময় পরই ফেটে যায়। ‘দুর্ভাগ্যজনকভাবে নৌকার রাবার মান ছিল বাজে।’
তিনি আরও জানান, জার্মান নৌবাহিনীর একটি জাহাজ বেঁচে যাওয়াদের উদ্ধার করে ইতালির সিসিলিতে নিয়ে এসেছে।
সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, জার্মান জাহাজটি ২৮৩ জন শরণার্থিকে পোর্ট অগাস্টাতে নিয়ে এসেছে। আরও দুটি নৌকায় ৬শ ৬৯ জন অভিবাসনপ্রত্যাশীকে সিসিলিও দক্ষিণ ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে।