ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোটার তালিকা হালনাগাদ শুরু শনিবার

Link Copied!

Votarনিজস্ব প্রতিবেদক : শনিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত দেশের ৫১৪টি উপজেলায় পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন চলবে। প্রথম পর্যায়ে দেশের প্রায় ২শ’ উপজেলায় প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।
শনিবার নরসিংদীতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ এ হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করবেন।
যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে, হালনাগাদ কার্যক্রমে কেবল সে সকল নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রমে প্রায় ৭২ লাখ নতুন ভোটারযোগ্য নাগরিককে নিবন্ধনের টার্গেট নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ৫১৪টি উপজেলায় ৩ ধাপে তথ্য সংগ্রহের কাজ চলবে। ২৫ জুলাই ১৮৯ উপজেলায়, ১৬ আগস্ট ১৮৪ উপজেলায় এবং ৭ সেপ্টেম্বর ১৪১ উপজেলায় কার্যক্রম শুরুর কথা রয়েছে। ২৭ জেলার ৯০টি উপজেলায় তথ্য সংগ্রহ ও নিবন্ধনের জন্য ছবি তোলার সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।
সর্বশেষ ২০১৪ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিলো। বর্তমানে দেশে ৯ কোটি ৬২ লাখের বেশি ভোটার রয়েছে।