ঢাকাThursday , 23 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কায়রোতে জাহাজ ও নৌকার সংঘর্ষে নিহত ২১

Link Copied!

Kayroআর্ন্তজাতিক ডেস্ক : বুধবার রাতে মিশরের রাজধানী কায়রোর উত্তরাঞ্চলীয় নীল নদের কাছে জাহাজ ও নৌকার সংঘর্ষে শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় চিকিৎসক ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক তরুণ জুটির বন্ধু-বান্ধব এবং পরিবারের লোকজন তাদের আংটি বদলের অনুষ্ঠানে ভিন্নতা আনতে একটি নৌকা ভাড়া করেছিল। ওই নৌকাতেই পার্টির আয়োজন করা হয়েছিল। সবাই ওই নৌকাতেই ছিল। আর সব কিছু ঠিকমতই চলছিল। কিন্তু হঠাৎ করেই একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে ছোট নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকায় থাকা যাত্রীদের মধ্যে ২১ জন ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এদের মধ্যে পাঁচ জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরো ছয় জনের কোনো খবর পাওয়া যায়নি। তারা এখনও নিখোঁজ রয়েছেন। রাতে গভীর অন্ধকার থাকায় নিখোঁজদের খুঁজে বের করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মীরা।
তবে মৃতদের মধ্যে ওই তরুণ জুটিও রয়েছেন কীনা তা এখনও জানা যায়নি।