ঢাকাThursday , 23 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩/৪ দিনের মধ্যে রাজন হত্যার চার্জশিট

Link Copied!

anisul Haqনিজস্ব প্রতিবেদক : আগামী তিন চার দিনের মধ্যে শিশু রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, এ মামলার বিচারিক কাজ যেন দ্রুত হয় এবং হত্যার সঙ্গে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় সেরকম চিন্তাই সরকার করছে।
বৃহস্পতিবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এ মামলার চার্জশিট পাওয়া মাত্রই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। বিচারিক কাজ যেন দ্রুত নিষ্পত্তি করা হয় সে ব্যাপারেও পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, রাজন হত্যা মামলাটি যেন দ্রুত শেষ করা হয় সে বিষয়টি আমি নিশ্চিত করবো। প্রসিকিউশন যেন এ বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করে সে ব্যাপারটিও আমি নিশ্চিত করবো। তিনি আমি আশা করছি এ বিচারের এমন দৃষ্টান্তমূলক সাজা হবে যাতে করে কেউ এ রকম অপরাধ করতে কেউ যেন দুঃস্বপ্নও না দেখে।
সরকারী কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে আইন করার সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, কাউকে বিশেষ সুবিধা দেয়ার জন্য এ আইন করার চিন্তা করা হয়নি।
সরকারি কর্মকর্তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারের অনুমোদনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার মানে এই না এ আইনের মাধ্যমে কাউকে বিশেষ সুবিধা দেয়া নয়। তবে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা করার ক্ষেত্রে কোনো অনুমতির প্রয়োজন হবে না।
তিনি বলেন, পূর্বে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমতির প্রয়োজন হতো। আর এখন নতুন করে যে আইন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সেখানে কোনো কর্মকর্তাকে গ্রেপ্তারের আগে সরকারের অনুমোদন লাগবে।
এর আগে তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের বিষয়ে বলেন, আপনাদের কাছে সাধারণ মানুষ ন্যায় বিচার প্রত্যাশা করে। আগামী তিন মাসের মধ্যে বিচারকদের নতুন ল্যাপটপ দেয়া হবে বলে জানান আইনমন্ত্রী। বিচারকদের কাজের কথা চিন্তা করে এ সরকার বিচারকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি খন্দকার মুসা খালেদ। এতে উপস্থিত ছিলেন, আইন সচিব আবু সালেহ মোহাম্মাদ জহিরুল হক প্রমুখ।