ঢাকাWednesday , 22 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গার্মেন্টের বিদেশি ক্রেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Link Copied!

Hasinaনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়াতে বিদেশি ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘বাড়তি অর্থ এই শিল্পের ৪০ লাখ শ্রমিকের অধিকতর কল্যাণে ব্যয় হবে।’
মঙ্গলবার সকালে নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত গারবেন ডি জং প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, ‘গত ৬ বছরে তার সরকার পোশাক খাতে ২শ’ শতাংশেরও বেশি মজুরি বাড়িয়েছে। এছাড়া এ খাতের মহিলা শ্রমিকদের জন্য ডরমেটরি নির্মাণ করা হয়েছে।’
প্রধানমন্ত্রী বাংলাদেশের পোশাক খাত নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগের ক্ষেত্রে নেদারল্যান্ডসের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘নেদারল্যান্ডস এ ব্যাপারে বাংলাদেশকে কখনো চাপ দেয়নি।’
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে নারীর কর্মসংস্থানের পাশাপাশি তাদের শিক্ষার সুযোগও সৃষ্টি হচ্ছে।’
বৈঠকে যোগাযোগ (কানেকটিভিটি) বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বিদ্যমান চট্টগ্রাম ও মংলা বন্দরের পাশাপাশি তার সরকারের পটুয়াখালীতে পায়রা বন্দর নির্মাণর উদ্যোগের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘পায়রা বন্দর যোগাযোগ বৃদ্ধি করবে এবং প্রতিবেশি দেশগুলো পায়রা এবং চট্টগ্রাম ও মংলা বন্দরও ব্যবহার করতে পারবে।’
শেখ হাসিনা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং তৈরি পোশাক খাতে বাংলাদেশের ব্যাপক উন্নতির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এ খাত থেকে ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।
গারবেন বাংলাদেশের বন্দরগুলোর উন্নয়নের পাশাপাশি কৃষি, উদ্যান, প্রাণিসম্পদ ও ভূমি পুনরুদ্ধারে সহযোগিতার ব্যাপারে তার সরকারের আগ্রহের কথা প্রকাশ করেন।