ঢাকাWednesday , 22 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সূচকের ওঠানামায় লেনদেন চলছে

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ওঠানামায় লেনদেন চলছে। বেলা সাড়ে ১২ টা পর্যন্ত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯০ কোটি টাকা লেনদেন হয়েছে।
এ সময় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩৪ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ১০২টি, কমেছে ৪৫টি কোম্পানির শেয়ার দর। এ সময় পর্যন্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার ৪৬ কোটি টাকা লেনদেন হয়ে টপটুয়েন্টি তালিকার শীর্ষে ওঠে এসেছে।
অপরদিকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৭ পয়েন্ট কমে ৮ হাজার ৮৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেন হওয়া ২০৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ৭৫টি, কমেছে ১০৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।