ঢাকাWednesday , 22 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইভটিজিংয়ের জেরে শহরে কারফিউ

Link Copied!

jamshedpurআন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণের নৃশংসভাবে হত্যার মতো ঘটনাতেও প্রশাসনের টনক নড়ে না। এবার এক তরুণীর সঙ্গে শুধু অশালীন ব্যবহারের জেরে পুরো শহরে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে পুলিশ।
ঘটনাটি ভারতের ইস্পাত নগরী নামে পরিচিত জামশেদপুরের মানগো এলাকার।
সাংবাদিক সম্মেলন করে কারফিউ জারির কথা জানিয়েছেন পূর্ব সিংভূম জেলার ডেপুটি কমিশনার অমিতাভ কৌশল এবং পুলিশের সিনিয়র সুপারিন্টেন্ড অনুপ টি ম্যাথু।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মানগোর একটি মেলায় ওই তরুণীকে কয়েকজন যুবক উত্ত্যক্ত করে। এর জেরে দুই গোত্রের মধ্যে সংঘর্ষ হয়। সেই থেকেই ঘটনার সূত্রপাত। তখনকার মতো পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বুধবার সকালে ফের বিবাদ শুরু হয়।
পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশও। উত্তেজিত জনতা কয়েকটি দোকান জ্বালিয়ে দেয়। ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মানগো থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছ। ১৫০ জন আসামির মধ্যে ১০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার জেরে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এলাকায় শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন তিনি।