ঢাকাWednesday , 22 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাথর ছুঁড়লেই ২০ বছরের কারাদণ্ড

Link Copied!

internationalআর্ন্তজাতিক ডেস্ক : ইসরায়েলে কেউ যানবাহনে বা রাস্তায় পাথর ছুঁড়ে মারলে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হবে। সম্প্রতি এমনই একটি কঠোর আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানভিত্তিক ডন পত্রিকা।
দেশের আইনমন্ত্রী আয়েলেত শাকেদ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সহিংসতা সহ্য করার দিন আজ শেষ। পাথর নিক্ষেপকারী ব্যক্তি একজন সন্ত্রাসী। তার জন্য প্রয়োজন একটি উপযুক্ত শাস্তি’।
২০১১ সালে দেশটির পশ্চিম তীরে গাড়িতে পাথর নিক্ষেপ করায় এক শিশু ও একটি মেয়েসহ তিন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর মানবাধিকার সংস্থা ইসরায়েলের ব্যাপক সমালোচনা করেছিল।
সেখানে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এতে যেমন আহত হয় তেমনি অনেকেই প্রাণও হারান। রাগ, ক্ষোভ অথবা সহিংসতা সৃষ্টির জন্য যানবাহন বা রাস্তায় পাথর ছুঁড়ে মারা হয়। তাই এটাকে ছোট কোনো অপরাধ হিসেবে আর বিবেচনা করা ঠিক হবে না। আর এ কারণেই এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান করা হয়েছে।
নতুন আইন অনুযায়ী কারো শরীরে আঘাত করার উদ্দেশ্যে গাড়িতে পাথর ছুঁড়লে ২০ বছরের জন্য জেলে থাকতে হবে। আর যদি উদ্দেশ্য কাউকে আঘাত করার না হয় তবে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ধরনের আইনের ক্ষেত্রে আগে আঘাত বেশি গুরুতর না হলে তিন মাসের কারাদণ্ড দেওয়া হতো। এখন তা বাড়িয়ে ২০ বছর ধার্য করা হলো।