ঢাকাThursday , 16 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনামসজিদ স্থলবন্দর ৪ দিন বন্ধ

Link Copied!

sonamosjedচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ৪ দিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
সোনামসজিদ স্থলবন্দরের শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নুরুল বাশির জানান, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে ভারতের মহদীপুর আমদানি-রপ্তানিকারক ও কাস্টমস কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে আগামী শুক্র, শনি, রবি ও সোমবার পর্যন্ত সরকারি ছুটি থাকায় বন্দরের কার্যক্রম ৪ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
তবে, আগামী ২১ জুলাই মঙ্গলবার থেকে বন্দরে পুনরায় সব কার্যক্রম শুরু হবে বলে জানান স্থলবন্দরের পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম জানান।