ঢাকাThursday , 16 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ম দিন পর্যন্ত ভারতের জন্য নিবন্ধন ৩শ ২১

Link Copied!

Sitmoholকুড়িগ্রাম প্রতিনিধি : জেলার ১২টি ছিটমহলে যৌথ জরিপের ১০ম দিনে ফুলবাড়ীর দাশিয়ারছড়ায় ১শ ৪৮ জন নিবন্ধন করে। এ নিয়ে ১০ম দিন পর্যন্ত জেলার ১২টি ছিটমহলে ভারতে যেতে ৩শ ২১ জন নিবন্ধন করেছেন।
অপরদিকে, ভূরুঙ্গামারীতে নিবন্ধনের জন্য কাউকে পাওয়া যায়নি ।
ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ জানান, বুধবার জনগণনার ১০ম দিনে ২৭টি পরিবারের ১শ ৪৮ জনের গণনা সম্পন্ন করা হয়। ৭টি বুথের মধ্যে ২০১১ সালের পর জন্মসূত্রে পাওয়া যায় ১ জন, বৈবাহিক সূত্রে ১ জন। এরমধ্যে ৩ পরিবারের ৬ জন ভারত যেতে  নিবন্ধন করে।  ১০ম দিন পর্যন্ত ফুলবাড়ির ছিটমহলের জনগননায়  ১ হাজার ৩শ ৬৩টি পরিবারে ৬ হাজার ৮শ ২১ জন নিবন্ধন করে। এরমধ্যে ভারতে যেতে নিবন্ধন করেছেন ২শ ৮৭ জন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবীব জানান, এই উপজেলার ১০টি ছিটমহলে ১০ম দিনে  নিবন্ধনের জন্য কাউকে পাওয়া যায়নি। তবে আমরা প্রতিটি বাড়ি গিয়ে নিবন্ধনের কাজ অব্যাহত রেখেছি। যা ১৬ জুলাই পর্যন্ত চলবে। এরমধ্যে যাদের পাওয়া যাবে তাদের নিবন্ধন করা হবে। ভূরুঙ্গামারী উপজেলার ছিটমহলগুলোয় ১০ম দিন পর্যন্ত ২শ ৬০ পরিবারের ১ হাজার ৯২ জন নিবন্ধিত হয়েছে। এদের মধ্যে ভারতে যেতে নিবন্ধিত হয়েছে ৩৪ জন ।