ঢাকাWednesday , 15 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ঈদ
উন্নতমানের খাবারের জন্য বরাদ্ধ ৩০ টাকা

Link Copied!

ctg-gelচট্টগ্রাম প্রতিনিধি : ঈদের দিন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য তিন বেলা ‘উন্নতমানের’ খাবার পরিবেশনের জন্য মাথাপিছু ৩০ টাকা করে বরাদ্দ দিয়েছে সরকার। নিয়মিত বরাদ্ধ ও আগের ব্যয় সংকোচনের ফলে জমানো টাকা থেকে বরাদ্দ দিয়ে উন্নতমানের খাবার পরিবেশনের চেষ্টা করছে কারা কর্তৃপক্ষ ।
কারাগার সূত্র জানায়, ১ হাজার ৭১৩ জন বন্দি ধারণ ক্ষমতাসম্পন্ন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বুধবার মর্নিং রিপোর্ট অনুযায়ী বন্দির সংখ্যা ছিল ৫ হাজার ১৬৫ জন, যা ধারণ ক্ষমতার তিন গুণের বেশী।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বন্দীদের জন্য ঈদের দিনে উন্নতমানের খাবার পরিবেশনের জন্য ৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদের দিন বন্দীদের খাবারের মেন্যুতে সকালের নাস্তায় সেমাই ও মুড়ি, দুপুরের খাবারে ভালো মানের চালের তৈরি সাদা ভাত, আলুর দম ও রুই মাছ এবং রাতের মেন্যুতে থাকে পোলাও, গরুর মাংস অথবা খাসির মাংস এবং পান-সুপারি, মিষ্টি ও একটি কোমল পানীয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন বলেন, ‘ঈদের দিনে উন্নতমানের খাবার পরিবেশনের জন্য ৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বন্দীদের জন্য সরকারের বরাদ্ধ থেকে সংকোচন করে ঈদের সময় খরচ করা হয়। বন্দীদেরকে এসব বুঝিয়ে বললে তারা সেটা সহজে মেনে নেন ও সহযোগিতা করেন।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘স্বাভাবিক সময়ে তিন বেলা খাবারের জন্য সরকারের পক্ষ থেকে জনপ্রতি প্রায় ৫৮ টাকা বরাদ্ধ থাকে। ঈদের দিনের খাবারের সাথে জনপ্রতি আরো ৩০টাকা যোগ হবে। সবমিলিয়ে বন্দিদেরকে ভাল খাবার সরবরাহ করতে চেষ্টা করছি।’
এদিকে মুক্তিযোদ্ধা বন্দি না থাকায় এবার ঈদ উপলক্ষে কোন বন্দিকে মুক্তি দেয়ার সুপারিশ করা যায়নি বলে জানান সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির।