ঢাকাSaturday , 27 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে সামরিক অভিযানের প্রশ্নে রুশনারা আলীর পদত্যাগ

Link Copied!

rushnara-ali
আন্তর্জাতিক ডেস্ক :

ইরাকের ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলার প্রশ্নে লেবার পার্টির অবস্থানের সঙ্গে দ্বিমত প্রকাশ করে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ছায়া শিক্ষামন্ত্রী এবং প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী।

শুক্রবার ব্রিটেনের হাউজ অব কমন্সে দীর্ঘ সাত ঘণ্টার বিতর্কের পর যে ভোটাভোটি হয়, তাতে ভোট দানে বিরত ছিলেন রুশনারা আলী। ইরাকে আইএসের বিরুদ্ধে সামরিক অভিযানের ওই প্রস্তাবটি ৫২৪ ভোটে পাস হয়। এর বিপক্ষে ভোট পড়ে মাত্র ৪৩টি।

লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ডের কাছে লেখা পদত্যাগপত্রে রুশনারা আলী লিখেছেন, ‘আইসিল (আইএসআইএল) যা করছে, তা ভয়ংকর ও বর্বরোচিত। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি নিশ্চিত নই যে এই সামরিক অভিযান স্বল্প মেয়াদে কোনো কার্যকর ফল বয়ে আনবে।’ তিনি আরো বলেন, ‘আইসিলের নিন্দায় ব্রিটিশ মুসলিমরাও ঐক্যবদ্ধ। কিন্তু মুসলিম এবং অমুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিশ্বাস প্রবল যে সেখানে সামরিক অভিযান বরং আরও রক্তপাত ঘটাবে।’

রুশনারা আলী পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন অ্যান্ড বো এলাকা থেকে এমপি নির্বাচিত হন। একজন সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে তিনি বেশ দ্রুতই লেবার পার্টির সামনের সারিতে চলে আসেন এবং এড মিলিব্যান্ডের শ্যাডো কেবিনেটে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।

যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস আগে পদত্যাগ করলেন রুশনারা। আগামী বছরের মে মাসে ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা আছে।