আর্ন্তজাতিক ডেস্ক : বুধবার ভারতের জম্মু জেলার সীমান্তের কাছে পাকিস্তানের সীমান্তরক্ষীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুই বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্য।
ওই ঘটনায় আরো এক নারীসহ দুই বেসামরিক লোকও আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু জেলায় সফরের মাত্র দু’দিন আগেই এই সংঘর্ষের ঘটনা ঘটল।
ওই ঘটনার পর এখনও পর্যন্ত পাকিস্তানের সীমান্তরক্ষী এবং বিএসএফের মধ্যে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা।
পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘‘ আজ (বুধবার) সকালে পাকিস্তানের সীমান্তরক্ষীরা বিনা কারনেই বিএসএফের আখনুর সেক্টরে গুলি করতে শুরু করে।’’
তিনি আরো জানান, ‘‘ সকাল ৯ টার দিকে পাকিস্তানি সামান্তরক্ষীদের গুলিতে বিএসএফের এক অশ্বারোহী সৈনিক আহত হয়েছেন। তাদেরকে প্রতিহত করতে ছোটখাট এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে বিএসএফ।’’

