ঢাকাWednesday , 15 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যানজট নিরসনে ১৫শ পুলিশ

Link Copied!

Traficগাজীপুর প্রতিনিধি : নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন হাজার হাজার ঘরমুখো মানুষ। তাই যানবাহনের চাপ বাড়ায় যানজট শুরু হয়েছে। আর সেই যানজট নিরসনে গাজীপুরে এবার কাজ করছে ১৫শ পুলিশ।
বাসে, ট্রাক ও বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিতে শুরু করেছেন ঘরে ফেরা মানুষরা। তবে মহাসড়ক প্রশস্তকরণ ও পুলিশের তদারকিতে এবারের ঈদে তেমন যানজট হবে না বলে মনে করছে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসন।
ঈদে বাড়ি ফেরা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা, মীরের বাজার, কোনাবাড়ি এবং চন্দ্রায় মহাসড়কের ওপর ভাসমান দোকানপাট এরই মধ্যে উচ্ছেদ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় মহাসড়কের ৫০টি পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে। তবে রাতভর বৃষ্টিপাত হওয়ায় মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমায় গাড়ির গতি কম থাকায় সকালে কিছুটা যানজট সৃষ্টি হয়। তবে দুপুরের দিকে পানি কমতে থাকায় অবস্থার উন্নতি হওয়ায় যানজট কমে আসতে শুরু করেছে।
মহাসড়কের নিরাপত্তায় পুলিশ বলছে, যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ১৫শ পুলিশ সদস্যের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করছে। এছাড়া মহাসড়কের চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।