নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে যানবাহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের যাত্রা পরিস্থিতি পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সড়ক নিয়ে কোনো অভিযোগ নেই। আশা করি রাস্তায় ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না। শুধু আশুলিয়া সড়কে একটু সমস্যা আছে। আশা করি এটা থাকবে না।’
পরিবহন চালকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘কোনো ধরনের যাত্রী হয়রানি করা যাবে না। এ দিকে সব চালকদের নজর রাখতে হবে।’

