অর্থনৈতিক প্রতিবেদক : আগের দিন পুঁজিবাজারে লেনদেন কমলেও মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে তা বেড়েছে। এদিন লেনদেনের সঙ্গে সূচকেরও উত্থান ধারা অব্যাহত ছিল। সব মিলিয়ে ঈদের ছুটির আগে দেশের দুই পুঁজিবাজারেই চাঙাভাব বিরাজ করেছে।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২০ কোটি ৬৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা বেশি। সোমবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯৪ কোটি টাকা।
মঙ্গলবার লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৯৭টি, কমেছে ৮৫টি এবং অপরিবর্তিত আছে ৩৫টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭১৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭২৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩১২ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২ কোটি ৪৭ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে বেড়েছে ১২৯টি, কমেছে ৭৭টি এবং অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির শেয়ার দর।

