অর্থনৈতিক প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল বুধবার ১৫ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত পুঁজিবাজার লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ঈদে ছয় দিনের ছুটির ফাঁদে পড়েছে পুঁজিবাজার। ডিএই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঈদের ছুটির পর ২১ জুলাই থেকে শেয়ার বাজারে যথারীতি লেনদেন চলবে। সে সময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। আর অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। রমজান মাসে মঙ্গলবার পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলেছে। এছাড়া সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় চলেছে।

