ঢাকাTuesday , 14 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে ১৬ মাসে নিহত ১৫ হাজার

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে গত ১৬ মাস ধরে চলা সহিংসতায় কমপক্ষে ১৫ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ৩০ হাজার লোক। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
রতিবেদনের বিশাল অংশ জুড়ে আইএসের নৃশংসতার বর্ণনা দেয়া হয়েছে।  তবে প্রতিবেদনে হতাহতের যে বিবরণ দেয়া হয়েছে তাতে কাউকে স্পষ্ট করে দোষী হিসেবে চিহ্নিত করেনি জাতিসংঘ। ইরাকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও এর মিশন জানিয়েছে, ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চল দখল করে রাখা ইসলামিক স্টেট অনেক ক্ষেত্রে আর্ন্তজাতিক আইন ও মানবাধিকার এতো মাত্রায় লঙ্ঘন করেছে যে সেগুলি যুদ্ধাপরাধের সামিল।
২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়। এরপরই দেশটিতে চরমপন্থিরা আঘাত হানতে শুরু করে। ২০১৪ সালে আইএস ইরাকের সবচেয়ে বড় শহর মসুল ও পশ্চিমের আনবার প্রদেশ দখল করে নেয়। সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন জোট আইএসের ওপর হামলা চালাতে শুরু করলে সাফল্যের মুখ দেখতে শুরু করে ইরাকি বাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ মাসে ২৮ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এর ফলে দেশের অভ্যন্তরেই এসব লোক গৃহহীন হয়ে পড়েছে। গৃহহীন এসব মানুষদের মধ্যে শিশু রয়েছে ১৩ লাখ।