ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শবে কদরের ছুটিতেও শিল্প এলাকায় ব্যাংক খোলা

Link Copied!

BD_Bankঅর্থনৈতিক প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের সুবিধার্থে আগামী ১৫ জুলাই বুধবার শিল্প এলাকায় অবস্থিত সবগুলো ব্যাংকের শাখা খোলা থাকবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত্র একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলিভুক্ত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বিজিএমইএ-এর অনুরোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পঘন এলাকায় কার্যরত তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের অন্য কোন স্থানের ব্যাংক শাখার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
এছাড়াও বর্তমানে বিমান, সমুদ্র বা নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাসমূহ শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।
এজন্য শুধুমাত্র বর্ণিত শুল্ক স্টেশন সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ, দেশের অন্য কোন শুল্ক স্টেশনে অবস্থিত ব্যাংক শাখার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। এর আগের প্রজ্ঞাপনে সব শুল্ক এলাকার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছিল।
উল্লেখ্য, ১৫ জুলাই বুধবার ছুটির দিন হওয়ায় ওইদিন অফিস কাজে যোগদানকারী কর্মকর্তা বা কর্মচারীদের সম্মানজনক-যুক্তিসংগত ভাতা প্রদানের জন্যও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।