ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৪ বছরে ব্র্যাক ব্যাংক

Link Copied!

brac-bankঅর্থনৈতিক প্রতিবেদক : অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবার ১৪তম বছর পূর্ণ করেলো বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক লিমিটেড।
ব্র্যাক ব্যাংকের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ব্র্যাক ব্যাংকই দেশের একমাত্র ব্যাংক যেটি সমাজে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা এসএমই উদ্যোক্তাদের এই সেবা দেওয়ার মহতী লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই অভিযাত্রায় ব্র্যাক ব্যাংক দেশের এসএমই খাতে ঋণ বিতরণের স্বপ্ন পূরণের সক্ষম হয়েছে। ইতোমধ্যে ব্র্যাক ব্যাংক দেশের ৫ লাখ এসএমই উদ্যোক্তার মাঝে ২৮০০০ কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করেছে।’
তিনি বলেন, ‘এসব ঋণের ৯০ শতাংশেরও বেশি দেয়া হয়েছে কোনো রকম জামানত নেয়া ছাড়াই। এর ফলে ব্র্যাক ব্যাংক এখন গর্ব করে বলতে পারে যে, দেশের মোট জামানতবিহীন এসএমই ঋণের ৪০ শতাংশই দিয়েছে এই ব্যাংক। গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জনের সুবাদে আমি নিশ্চিত করে বলতে পারি যে, ভভিষ্যতে অন্তর্ভুক্তিমূলক আর্থিক কর্মকাণ্ডে অবদান রাখার ক্ষেত্রে আমরা নতুন মাইলফলক অতিক্রম করবো।’
বর্তমানে ব্র্যাক ব্যাংক পরিবারে ১৭ লাখেরও বেশি এন্টারপ্রাইজিং গ্রাহক, ১৬৬টি শাখা, ৩৫০টির বেশি এটিএম বুথ এবং ৪৫৮টি এসএমই ইউনিট অফিস রয়েছে। সেই সঙ্গে এই ব্যাংকের আছে আরো ৫টি সাবসিডিয়ারি বা সহযোগী প্রতিষ্ঠান। বেশি সংখ্যক মানুষকে সেবা দেয়ার দিক থেকে ব্র্যাক ব্যাংক এখন দেশের বৃহত্তম আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর একটি।
মাহবুবুর রহমান আরো বলেন, ‘বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের (এসএমই) অন্তর্ভুক্তিমূলক আর্থিক কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ দেয়া লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারপরসন স্যার ফজলে হাসান আবেদ ২০০১ সালে ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠা করেন।’