আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ইসলামিক স্টেট নেতা হাফিজ সাইদ নিহত হয়েছেন বলে যে খবর বেরিয়েছিল তার সত্যতা নাকচ করেছে ওই গোষ্ঠীটি।
সোমবার এক অডিও বার্তায় আইএস জানিয়েছে, হাফিজ সাইদ মারা যাননি- তিনি বেঁচে আছেন। তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রচারিত ওই বার্তার সঙ্গে হাফিজের একটি ছবিও দেয়া হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে ওই অডিও বার্তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
মাত্র দুদিন আগেই তার নিহত হওয়ার খবর দিয়েছিল আফগান গোয়েন্দা সংস্থা। তারা বলেছিল, পাকিস্তানি নাগরিক সাইদ শুক্রবার রাতে নানগরহার প্রদেশের আচহিন জেলায় মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন। গতবছর পুরনো দল ত্যাগ করে আইএসে যোগ দিয়েছিলেন সাবেক ওই তালেবান নেতা।

